রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তারকৃত ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে জাসদ কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং অস্থিতিশীল ও বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. দিনারুল আলম, ইমান আহম্মেদ, মোল্লা মোহাম্মদ শাহাজাহান সিরাজ, জয় সরকার, মো. মিরাজ আহমেদ, মো. মিরাজ মল্লিক, মো. রবিউল ইসলাম, মিলন কুমার, মো. কাউসার হোসেন, শ্রী অন্তর শিল, জালাল উদ্দিন মণ্ডল, আবদুল লতিফ, শামীম আহমেদ, আহম্মেদ আহসান হাবিব, মো. সুজন আলী, মো. তরিকুল ইসলাম, মো. সাইফুল্লার সাদেক, নয়ন আলী, সাজিদুল ইসলাম, তাজুল ইসলাম, নিস্কর সম্রাট হোসেন তালুকদার, আনোয়ার হোসেন, মো. আলমগীর হোসেন, মো. আল আমিন হাওলাদার, মো. তুষার আলী, মো. রাসিদুল হক ও মীর মুক্তিসুর রহমান।
আদালতে আসামিপক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত জামিন আবেদন করে বলেন, আসামিরা নির্দোষ। তিনি দাবি করেন, প্রশাসনের অনুমতি নিয়েই তারা সেখানে বৈঠক করছিলেন এবং তাদের কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। এ সময় তিনি আদালতে পুলিশের অনুমতিপত্রও উপস্থাপন করেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করে আদালতকে জানান, আসামিরা অরাজকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে বৈঠক করছিলেন এবং তারা ‘ফ্যাসিস্টের সহযোগী’ হিসেবে কাজ করছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও বলেন, আসামিদের জামিন দেওয়া হলে মামলার তদন্ত বাধাগ্রস্ত হতে পারে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত শনিবার জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ২৭৮ জনকে আটক করেছিল পুলিশ। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়। রোববার পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় জেলহাজতে আটক রাখার আবেদন করেন। পুলিশের আবেদনে উল্লেখ করা হয়, আটককৃতরা জাসদ কার্যালয়ে বিশৃঙ্খলা তৈরি করছিলেন এবং জিজ্ঞাসাবাদের সময় তারা ঘটনাস্থলে আসার কোনো সদুত্তর দিতে পারেননি। ধর্তব্য অপরাধের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক সন্দেহে তাদের কারাগারে আটক রাখা প্রয়োজন বলে পুলিশ জানিয়েছে।
আসামিরা হলেন মো. দিনারুল আলম (৫০), ইমান আহম্মেদ (৪৫), মোল্লা মোহাম্মদ শাহাজাহান সিরাজ (৩৭), জয় সরকার (৩১), মো. মিরাজ আহমেদ (১৯), মো. মিরাজ মল্লিক (৩৯), মো. রবিউল ইসলাম (৪২), মিলন কুমার (৩৯), মো. কাউসার হোসেন (৫০), শ্রী অন্তর শিল (৪০), জালাল উদ্দিন মণ্ডল (৫৫), আবদুল লতিফ (৪৬), শামীম আহমেদ (৩০), আহম্মেদ আহসান হাবিব (৪৩),




























