জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম জর্ডান নিউজের একটি বিশেষ প্রতিবেদনে এই আগাম তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, হিজরি ১৪৪৮ সনের রমজান মাস মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৭, সোমবার থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার সংক্রান্ত ওয়েবসাইটের তথ্যেও একই ইঙ্গিত পাওয়া গেছে।
গাণিতিক বিশ্লেষণ বলছে, ১৪৪৮ হিজরি সনের শাবান মাসের ২৯ তারিখ অর্থাৎ ৬ ফেব্রুয়ারি শনিবার রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে। তবে জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, শাবান মাস ৩০ দিনে পূর্ণ হয়ে ৭ ফেব্রুয়ারি রোববার শেষ হবে এবং পরদিন সোমবার থেকে রমজান শুরু হবে।
ওই প্রতিবেদনে বলা হয়, ২০২৭ সালে (হিজরি ১৪৪৮ সনে) মধ্যপ্রাচ্যের দেশগুলোয় পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি (সোমবার)।
সূত্র: মানবজমিন






























