সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে অধ্যাপক মোবাশ্বের মোনেম এই সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ অক্টোবর গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের সদস্যরা পদত্যাগ করেন। এরপর ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
সূত্র: যুগান্তর






























