• About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • Login
  • Register
B Bangla TV | বি বাংলা টিভি


|
| মিনিট |

Live
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
23 °c
Columbus
27 ° বৃহঃ
25 ° শুক্র
24 ° শনি
25 ° রবি
B Bangla TV | বি বাংলা টিভি
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
Live
B Bangla TV | বি বাংলা টিভি
Live

ভারতের যুবসমাজের ক্রমবর্ধমান অসন্তোষ মোদি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সামনে বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ হয়ে উঠছে দেশটির তরুণ সমাজের ক্রমবর্ধমান অসন্তোষ। সাম্প্রতিক ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসকে কেন্দ্র করে জেন-জেড শিক্ষার্থীদের দেশজুড়ে বিক্ষোভ, শিক্ষা মন্ত্রীর পদত্যাগ এবং উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে বাড়তে থাকা বেকারত্ব সব মিলিয়ে পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।

গত মাসে একাধিক ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় তীব্র জনরোষের মুখে ভারতের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হন। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্রুত অভিযুক্তদের বিচারের জন্য বিশেষ আদালত গঠনের ঘোষণা দেন। পাশাপাশি পরীক্ষা ব্যবস্থার সংস্কারে প্রযুক্তি উদ্যোক্তা নন্দন নিলেকানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, শুধু পরীক্ষা সংস্কার নয়, ভারতের তরুণদের মূল সংকট শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যকার ব্যবধান। তাদের অভিযোগ, বর্তমান শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থানের উপযোগী দক্ষতা তৈরি করতে পারছে না, অন্যদিকে অর্থনীতিও পর্যাপ্ত মানসম্মত চাকরি সৃষ্টি করতে ব্যর্থ হচ্ছে।

প্রাসঙ্গিক সংবাদ

ইরানের সঙ্গে চুক্তির আভাসে আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম

আগস্ট ৫, ২০২৬

শ্রীলঙ্কায় ভারী বর্ষণ ও ভূমিধসে ৫ জনের মৃত্যু, বন্ধ স্কুল

আগস্ট ৫, ২০২৬

অর্থনীতিবিদ ও 'ইন্ডিয়া আউট অফ ওয়ার্ক: রেথিন্কিং ইন্ডিয়া'স গ্রোথ স্টোরি' গ্রন্থের লেখক সন্তোষ মেহরোত্রার মতে, গত এক দশকে ভারতের শ্রমবাজার আরো কঠিন হয়ে উঠেছে। কৃষির বাইরে নতুন কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বাড়েনি, বাস্তব মজুরি স্থবির রয়েছে এবং অর্থনীতির কাঠামোগত দুর্বলতার কারণে শ্রমের চাহিদাও বাড়ছে না। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় যুব জনগোষ্ঠীর দেশ ভারতে ১৫ থেকে ২৯ বছর বয়সী মানুষের সংখ্যা ৩৬ কোটিরও বেশি। গত দুই দশকে শিক্ষায় ভর্তির হার এবং বেসরকারি কলেজ ও কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়লেও বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানে প্রবেশের পথ অত্যন্ত কঠিন।

আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের 'স্টেট অব ওয়ার্কিং ইন্ডিয়া ২০২৬' প্রতিবেদনে বলা হয়েছে, তরুণদের বেকারত্বের হার অন্যান্য বয়সীদের তুলনায় প্রায় চার গুণ বেশি এবং তা বৈশ্বিক গড়েরও অনেক ওপরে। গত ২৫ বছর ধরে স্নাতকদের বেকারত্বের হার প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশের মধ্যে রয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৯৮৩ সালে ২০ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে মাত্র ৪ শতাংশ স্নাতক ছিলেন এবং তাদের মধ্যে ১৩ শতাংশ বেকার ছিলেন। কিন্তু ২০২৩ সালে এই বয়সীদের ২৮ শতাংশ স্নাতক হলেও তাদের ৬৭ শতাংশ কর্মসংস্থান পাননি। এছাড়া ২০০৪-০৫ থেকে ২০২৩ সালের মধ্যে প্রতি বছর গড়ে প্রায় ৫০ লাখ নতুন স্নাতক যুক্ত হলেও চাকরি পেয়েছেন মাত্র ২৮ লাখ। স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীদের মাত্র ৩ দশমিক ৭ শতাংশ হোয়াইট-কলার চাকরি পেয়েছেন এবং ৭ শতাংশেরও কম স্থায়ী বেতনের চাকরিতে যোগ দিতে পেরেছেন।

বিশেষজ্ঞরা মনে করেন, এই সংকট স্বল্পমেয়াদি পদক্ষেপে সমাধান সম্ভব নয়। সন্তোষ মেহরোত্রার মতে, নোটবাতিল ও পণ্য ও সেবা কর (জিএসটি) বাস্তবায়নের পর ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) পুনরুজ্জীবিত করা গেলে কিছু কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। তবে দীর্ঘমেয়াদে উৎপাদনশিল্পকে কেন্দ্র করে নতুন শিল্পনীতি গ্রহণ করা জরুরি। এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নতুন করে কর্মসংস্থানের বাজারে অনিশ্চয়তা তৈরি করছে। গোল্ডম্যান স্যাকসের প্রতিবেদন অনুযায়ী, ভারতে কৃষির বাইরের ৮ থেকে ১২ শতাংশ চাকরি এআইয়ের কারণে ঝুঁকিতে পড়তে পারে।

জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান টিমলিজ ডিজিটালের প্রধান নির্বাহী নীতি শর্মার মতে, তথ্যপ্রযুক্তি খাতে নিয়োগের প্রবৃদ্ধি এখন এক অঙ্কে সীমাবদ্ধ। চুক্তিভিত্তিক চাকরি বাড়ছে, বেতন প্রায় স্থির রয়েছে এবং মধ্যবিত্তের স্বপ্নের জ্ঞানভিত্তিক হোয়াইট-কলার চাকরির সুযোগ কমে যাচ্ছে। সম্প্রতি ভারতের অন্যতম বৃহৎ সফটওয়্যার প্রতিষ্ঠান এইচসিএল টেকনোলজিসের এক অনুষ্ঠানে শত শত কর্মীর একযোগে বেতন বৃদ্ধির দাবিতে স্লোগান দেওয়া সেই অসন্তোষেরই প্রতিফলন। নীতি শর্মার ভাষ্য, ভবিষ্যতের কর্মবাজারে শুধু ডিগ্রি নয়, দক্ষতার মূল্যই হবে সবচেয়ে বেশি। বিশ্লেষকদের মতে, ভারতের নতুন প্রজন্মকে হয়তো ভবিষ্যতে অফিসভিত্তিক আরামদায়ক চাকরির পরিবর্তে কারিগরি ও দক্ষতানির্ভর পেশার বাস্তবতাকে মেনে নিতে হবে। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির পরও যদি তরুণদের আয় ও কর্মসংস্থান স্থবির থাকে, তবে সেটি ভারতের জন্য দীর্ঘমেয়াদে বড় ধরনের অর্থনৈতিক ও সামাজিক সংকটে পরিণত হতে পারে। আর সেই চ্যালেঞ্জ মোকাবিলাই এখন মোদি সরকারের অন্যতম বড় পরীক্ষা।

ছবি: সংগৃহীত
Tags: কর্মসংস্থাননরেন্দ্র মোদিভারতযুব বেকারত্বশিক্ষাব্যবস্থা
Share40Tweet25Share7Pin9SendShareShareShareShareSendScan
Previous Post

জুলাই আন্দোলনের মামলা: দুই বছরে মাত্র ২৫৯টির চার্জশিট, বিচার শুরু ২টির

Next Post

শিশুর প্রারম্ভিক বিকাশ ও জলবায়ু সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

অন্যান্য সংবাদ

সৌদি আরব + যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র

আগস্ট ১০, ২০২৪

চলতি সপ্তাহে সৌদির কাছে অস্ত্র বিক্রির কথা মার্কিন কংগ্রেসকে জানিয়েছে বিডেন প্রশাসন। আগামী সপ্তাহে অস্ত্র বিক্রি শুরু হতে পারে। মার্কিন...

Read moreDetails
কামালা হ্যারিস

গাজায় যুদ্ধবিরতি চুক্তির এখন সময়: কামালা হ্যারিস

আগস্ট ১০, ২০২৪
হিল্টন হোটেল

হিল্টন হোটেলের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত

আগস্ট ১২, ২০২৪
ছবি: সংগ্রহ

পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

আগস্ট ১৪, ২০২৪
Load More
Next Post

শিশুর প্রারম্ভিক বিকাশ ও জলবায়ু সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৪৫৮ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক ও অস্ত্র

সিএনজি পাম্পে অবৈধ গ্যাস বিক্রি বন্ধসহ ৫ দফা দাবি জানাল ঐক্য পরিষদ

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল মার্কিন পররাষ্ট্র দফতর

জুলাই আন্দোলনের মামলা: দুই বছরে ২৫৯টি চার্জশিট, বিচার প্রক্রিয়ার ধীরগতি নিয়ে উদ্বেগ

  • Trending
  • Latest
ছবি: প্রতিনিধি

জুড়ীতে শশুর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ডিসেম্বর ১৬, ২০২৪
ছবিঃ প্রতিনিধি

ভাদেশ্বর হাঃ দাঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী  (স) উদযাপন

সেপ্টেম্বর ১৬, ২০২৪
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

অক্টোবর ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪
ছবি: প্রতিনিধি

জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের রাস্তা সংস্কার ও পাকা ড্রেন নির্মাণের দাবি শিক্ষার্থীদের

নভেম্বর ১৬, ২০২৪

গ্রীষ্মে এসি কত ডিগ্রিতে চালান আমেরিকানরা? সরকারি নির্দেশনার চেয়ে অনেক কম

আগস্ট ৫, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তির আভাসে আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম

আগস্ট ৫, ২০২৬

শ্রীলঙ্কায় ভারী বর্ষণ ও ভূমিধসে ৫ জনের মৃত্যু, বন্ধ স্কুল

আগস্ট ৫, ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা চলছে: নাহিদ ইসলাম

আগস্ট ৫, ২০২৬

মো গিলিগানের নতুন তথ্যচিত্রে ফাস্ট ফুড শিল্পের অন্ধকার সত্য

আগস্ট ৫, ২০২৬

সম্পাদকীয়

আমাদের ‘ছেলে’রা কীভাবে ‘পুরুষ’ হবে?

সেপ্টেম্বর ২৭, ২০২৫

গণঅভ্যুত্থানের পর কেমন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আগস্ট ৩১, ২০২৪

বিকার রাজনীতি নাকি সমৃদ্ধ অর্থনীতি; আপনি কোন তালিকায়…?

আগস্ট ১৮, ২০২৪
বিচারবহির্ভূত হত্যা

১৫ বছরে বিচারবহির্ভূত হত্যা ২,৬৯৯ ও গুম ৬৭৭ জন

আগস্ট ১২, ২০২৪

সাহিত্যিকা

সারাদেশ

সোমা তাহেরা চৌধুরীর উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদান প্রদান।

সেপ্টেম্বর ২৯, ২০২৫
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক

মিশরের বৃহৎ জাদুঘর ট্রায়াল রানের জন্য উন্মুক্ত

অক্টোবর ১৬, ২০২৪
করাল দুপুর
সাহিত্য

করাল দুপুরের গল্পগুলি

আগস্ট ১২, ২০২৪

অন্যান্য

বকশীবাজারে আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত একাধিক

আগস্ট ৫, ২০২৬

জুলাই আন্দোলনের মামলা: দুই বছরে মাত্র ২৫৯টির চার্জশিট, বিচার শুরু ২টির

আগস্ট ৫, ২০২৬

লন্ডন স্পিরিটকে হারিয়ে জয়ে ফিরল সানরাইজার্স লিডস

আগস্ট ৫, ২০২৬

ভারতে হাসিনার রাজনৈতিক বক্তব্যের ঘোষণায় ঢাকার অস্বস্তি

আগস্ট ৫, ২০২৬
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
B Bangla TV | বি বাংলা টিভি


© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে : Master Mind 71 Ultra IT Solution

  • About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact



Follow Us

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

OR

Fill the forms bellow to register

*By registering into our website, you agree to the Terms & Conditions and Privacy Policy.
All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • শিক্ষা
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • নারী-ক্রীড়া
    • অন্যান্য খেলাধুলা
  • প্রযুক্তি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
    • অঙ্গনা
    • অন্যভুবন
    • আড্ডা
    • দেশ ও জনপদ
    • নতুনে কেতন ওড়ে
    • প্রবাসের সংলাপ
    • সচেতনতায় সুস্থতা
    • সংলাপের সংযোগে
    • সুরের আলাপন
    • সাহিত্য
  • আবহাওয়া
  • Login
  • Sign Up

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.

তথ্য, অনুসন্ধান অথবা বিজ্ঞাপন সেবায় আপনাকে স্বাগতম

🟢 Online | Privacy policy

তথ্য ও অনুসন্ধান