বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে চলমান গ্যাস সংকট স্বাভাবিক হতে দুই থেকে তিন দিনের মতো সময় লাগতে পারে। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে ফ্রিজিং প্রক্রিয়া চলছে। এটি শেষ হলে বিকেলের দিকে গ্যাস সঞ্চালন পুনরায় শুরু হবে। সঞ্চালন স্বাভাবিক হলে যেসব এলাকায় গ্যাসের চাপ কমে গেছে, তা ধীরে ধীরে উন্নত হবে এবং গ্যাস উত্তোলন পরিস্থিতিও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
এক প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে অন্তত দুই থেকে তিন দিন সময় প্রয়োজন। পরিস্থিতি স্বাভাবিক হলে গ্যাস সরবরাহ আগের অবস্থায় ফিরে আসবে বলে তিনি আশ্বস্ত করেন।
সূত্র: মানবজমিন




























