• About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • Login
  • Register
B Bangla TV | বি বাংলা টিভি


|
| মিনিট |

Live
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
22 °c
Columbus
21 ° রবি
18 ° সোম
19 ° মঙ্গল
21 ° বুধ
B Bangla TV | বি বাংলা টিভি
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
Live
B Bangla TV | বি বাংলা টিভি
Live

ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া

ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে। এরপর পর্যায়ক্রমে পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা ও জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন এই লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু করেছে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, পর্যায়ক্রমে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রক্রিয়া শেষ করা হবে। চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে এই কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ৩১শে জুলাই পর্যন্ত নিবন্ধিত ভোটারদের নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কাজ চলছে। এই তালিকা চূড়ান্ত হওয়ার পরই নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া শুরু হবে। এছাড়া সারা দেশে নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুতির জন্য কিছুটা সময়ের প্রয়োজন, যার ফলে ডিসেম্বরের আগে নির্বাচন শুরু করা কঠিন হতে পারে। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য চলতি অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় বরাদ্দও রাখা হয়েছে এবং আগের মতোই নির্বাচনগুলো ধাপে ধাপে অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, বর্তমানে নির্বাচন কমিশন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছে। সেই নির্বাচন শেষ হলেই স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে পূর্ণাঙ্গ কাজ শুরু হবে। ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে কমিশনের সিনিয়র সচিব আকতার আহমেদ নিশ্চিত করেছেন যে, ৩১শে জুলাই পর্যন্ত যারা নিবন্ধন করেছেন, তাদের তথ্য নিয়েই তালিকা চূড়ান্ত করা হবে। এদিকে, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধির খসড়া চূড়ান্ত করে তা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ইসি সচিব আখতার আহমেদ জানান, স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচনের জন্য নতুন আচরণবিধি অনুমোদিত হয়েছে, যা আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে গেজেট আকারে প্রকাশ করা হবে। ২০১৬ সালের পুরনো বিধিমালার পরিবর্তে এবার নতুন করে এই আচরণবিধি প্রণয়ন করা হচ্ছে, যেখানে নির্দলীয় প্রতীকে নির্বাচনের বিধান রাখা হয়েছে।

প্রাসঙ্গিক সংবাদ

১১৭ বছরে পা দিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ এথেল ক্যাটারহ্যাম

আগস্ট ২২, ২০২৬

হংকংয়ে তিয়েনআনমেন স্মৃতিসভার দুই আয়োজক দোষী সাব্যস্ত, ১০ বছরের সাজার আশঙ্কা

আগস্ট ২২, ২০২৬

নতুন আচরণবিধিতে পোস্টারের ব্যবহার বাদ দিয়ে ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। প্রথমবারের মতো বিলবোর্ড ব্যবহারের অনুমতি দেওয়া হলেও এর আকার নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ব্যানারের সর্বোচ্চ আকার ১০ ফুট বাই ৪ ফুট, লিফলেট ও হ্যান্ডবিল এ-ফোর সাইজ, ফেস্টুন ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি এবং বিলবোর্ড সর্বোচ্চ ১৬ ফুট বাই ৯ ফুট হতে পারবে। প্রচারসামগ্রী অবশ্যই সাদা-কালো রঙের হতে হবে এবং প্রতীকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ছয় ফুটের বেশি হওয়া যাবে না। বিলবোর্ড ব্যবহারের ক্ষেত্রেও স্তরভেদে সীমা নির্ধারণ করা হয়েছে; যেমন সিটি করপোরেশন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতি ওয়ার্ডে একটি, পৌরসভাতেও প্রতি ওয়ার্ডে একটি, উপজেলা নির্বাচনে সর্বোচ্চ ২০টি এবং জেলা পরিষদ নির্বাচনে প্রতি থানা বা উপজেলায় একটি করে বিলবোর্ড ব্যবহার করা যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্রচারণার ক্ষেত্রেও কঠোর নির্দেশনা থাকছে। এসব ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর অপব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এবং প্রচারণার ব্যয় প্রার্থীর নির্বাচনী খরচের হিসাবের অন্তর্ভুক্ত করতে হবে। সরকারি গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের প্রচারণায় অংশ নেওয়া নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া মেয়র, চেয়ারম্যান, প্রশাসক বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও সংশ্লিষ্ট নির্বাচনে প্রচারণায় অংশ নিতে পারবেন না। মাইক ব্যবহারের ক্ষেত্রে দুপুর ১২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রচারসামগ্রীতে প্রার্থীর ছবি ও নির্বাচনী প্রতীক ছাড়া অন্য কিছু ব্যবহার করা যাবে না এবং জীবন্ত প্রাণী ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। ফেস্টুন ও হ্যান্ডবিলে পলিথিন বা পিভিসি ব্যবহার করা যাবে না।

নতুন আচরণবিধিতে শাস্তির বিধানও কঠোর করা হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ডের পাশাপাশি জরিমানার পরিমাণ ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। একই সঙ্গে প্রার্থিতা বাতিলের বিধানও রাখা হয়েছে। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। আগের সরকারের সময়ে দলীয় লোকজন নির্বাচিত হওয়ায় সরকার পতনের পর তাদের অনেকে পালিয়ে গেছেন বা আত্মগোপনে আছেন। অনেকে বিভিন্ন মামলার আসামি হয়েছেন। ফলে অনেক উপজেলা ও জেলা পরিষদে নির্বাচিত প্রতিনিধি নেই এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা পরিষদের বাড়তি দায়িত্ব পালন করছেন। সিটি করপোরেশন ও পৌরসভাগুলোতেও প্রশাসক দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে, যার ফলে সাধারণ মানুষকে সেবা পেতে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ২১শে জুন। ওইদিন বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, বরগুনা ও পটুয়াখালী জেলার মোট ২০৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হয়েছিল। এসব ইউনিয়ন পরিষদের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এখন নতুন করে নির্বাচন আয়োজনের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: মানবজমিন

Tags: আচরণবিধিইউনিয়ন পরিষদনির্বাচন কমিশনভোটার তালিকাস্থানীয় সরকার নির্বাচন
Share40Tweet25Share7Pin9SendShareShareShareShareSendScan
Previous Post

মানুষ নয়, এআই প্রেমিকই পছন্দ চীনা নারীদের: প্রামাণ্যচিত্র ‘রেপ্লিকা’

Next Post

দক্ষিণ কোরিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনের সাবেক দুই সেনা গ্রেফতার

অন্যান্য সংবাদ

ছবি: সংগৃহীত
জাতীয়

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার খোঁজে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি করা হয়।...

Read moreDetails

অস্থিরতা প্রতিবেশী দেশেও ছড়িয়ে পড়তে পারে: ড. ইউনূস

আগস্ট ৭, ২০২৪
পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো: ময়নুল ইসলাম | ছবি : ইউএনবি

২৪ ঘণ্টার মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগদানের নির্দেশ নতুন আইজিপির

আগস্ট ৭, ২০২৪
ইসলামী ব্যাংক

এক দিনেই ৮৮৯ কোটি টাকা উত্তোলন ঠেকিয়েছে ইসলামী ব্যাংক

আগস্ট ৮, ২০২৪
Load More
Next Post

দক্ষিণ কোরিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনের সাবেক দুই সেনা গ্রেফতার

উন্নয়নকে ভোটের সঙ্গে মেলানো অনুচিত, মন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

'দ্য অফিস' খ্যাত অভিনেত্রী লুসি ডেভিসের 'নিরাময়অযোগ্য' ক্যান্সার শনাক্ত

কাতারে বিপথগামী বিড়াল সংকট: সমাধান হিসেবে বন্ধ্যাকরণ ও দত্তক নেওয়ার আহ্বান

কোরীয় উপদ্বীপে 'শান্তি ব্যবস্থা' বনাম 'যুদ্ধবিরতি': সিউলের নতুন চ্যালেঞ্জ

  • Trending
  • Latest
ছবি: প্রতিনিধি

জুড়ীতে শশুর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ডিসেম্বর ১৬, ২০২৪
ছবিঃ প্রতিনিধি

ভাদেশ্বর হাঃ দাঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী  (স) উদযাপন

সেপ্টেম্বর ১৬, ২০২৪
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

অক্টোবর ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪
ছবি: প্রতিনিধি

জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের রাস্তা সংস্কার ও পাকা ড্রেন নির্মাণের দাবি শিক্ষার্থীদের

নভেম্বর ১৬, ২০২৪

উত্তর কোরিয়ার ‘লুকানো দুর্ভিক্ষ’: এক প্রত্যক্ষদর্শী ত্রাণকর্মীর স্মৃতিকথা

আগস্ট ২২, ২০২৬

ইরান যুদ্ধের জন্য সামরিক সম্পদ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র, এশিয়ায় মিত্রদের মধ্যে উদ্বেগ

আগস্ট ২২, ২০২৬

১১৭ বছরে পা দিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ এথেল ক্যাটারহ্যাম

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার থেকে ঢাকাগামী এসি বাসে আগুন: অল্পের জন্য রক্ষা ৩০ যাত্রীর

আগস্ট ২২, ২০২৬

হাঙ্গেরি জুড়ে তীব্র খরা, সামনে এল শত বছরের ভুল পানিনীতির মাশুল

আগস্ট ২২, ২০২৬

সম্পাদকীয়

পরিসংখ্যানের তথ্যে মূল্যস্ফীতি কমলেও কেন স্বস্তি নেই সাধারণ মানুষের বাজারে?

আগস্ট ১৫, ২০২৬

আমাদের ‘ছেলে’রা কীভাবে ‘পুরুষ’ হবে?

সেপ্টেম্বর ২৭, ২০২৫

গণঅভ্যুত্থানের পর কেমন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আগস্ট ৩১, ২০২৪

বিকার রাজনীতি নাকি সমৃদ্ধ অর্থনীতি; আপনি কোন তালিকায়…?

আগস্ট ১৮, ২০২৪

সাহিত্যিকা

সারাদেশ

সোমা তাহেরা চৌধুরীর উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদান প্রদান।

সেপ্টেম্বর ২৯, ২০২৫
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক

মিশরের বৃহৎ জাদুঘর ট্রায়াল রানের জন্য উন্মুক্ত

অক্টোবর ১৬, ২০২৪
করাল দুপুর
সাহিত্য

করাল দুপুরের গল্পগুলি

আগস্ট ১২, ২০২৪

অন্যান্য

১১৭ বছরে পা দিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ এথেল ক্যাটারহ্যাম

আগস্ট ২২, ২০২৬

হংকংয়ে তিয়েনআনমেন স্মৃতিসভার দুই আয়োজক দোষী সাব্যস্ত, ১০ বছরের সাজার আশঙ্কা

আগস্ট ২২, ২০২৬

সুইডেনে স্কুলে তরবারি নিয়ে হামলা: নিহত ১, গুরুতর আহত ২ কিশোর

আগস্ট ২২, ২০২৬

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন, রদবদল মন্ত্রিসভায়

আগস্ট ২২, ২০২৬
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
B Bangla TV | বি বাংলা টিভি


© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে : Master Mind 71 Ultra IT Solution

  • About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact



Follow Us

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

OR

Fill the forms bellow to register

*By registering into our website, you agree to the Terms & Conditions and Privacy Policy.
All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • শিক্ষা
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • নারী-ক্রীড়া
    • অন্যান্য খেলাধুলা
  • প্রযুক্তি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
    • অঙ্গনা
    • অন্যভুবন
    • আড্ডা
    • দেশ ও জনপদ
    • নতুনে কেতন ওড়ে
    • প্রবাসের সংলাপ
    • সচেতনতায় সুস্থতা
    • সংলাপের সংযোগে
    • সুরের আলাপন
    • সাহিত্য
  • আবহাওয়া
  • Login
  • Sign Up

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.

তথ্য, অনুসন্ধান অথবা বিজ্ঞাপন সেবায় আপনাকে স্বাগতম

🟢 Online | Privacy policy

তথ্য ও অনুসন্ধান