শারজাহর আল খান ও আল মামজার এলাকায় পার্কিং সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে শারজাহ সিটি মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটির পার্কিং সার্ভিসেস বিভাগের প্রধান খালেদ আল হাম্মাদি ‘ডাইরেক্ট লাইন’ অনুষ্ঠানে জানিয়েছেন, আল খান এলাকায় ইতিমধ্যে দুটি পার্কিং লট তৈরির কাজ শেষ হয়েছে, যেখানে ৬৮২টি গাড়ি রাখা সম্ভব।
এছাড়া আল খান ও আল মামজার এলাকায় আরও তিনটি পার্কিং জোন নির্মাণের কাজ চলমান রয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে অতিরিক্ত ৫৪০টি পার্কিং স্পেস যুক্ত হবে। সব মিলিয়ে এই এলাকাগুলোতে মোট ১,২২২টি গাড়ির পার্কিং সুবিধা নিশ্চিত হবে বলে জানিয়েছেন তিনি।
সূত্র: Gulf Today
































