দুই শিশুসন্তানের জননী ২৫ বছর বয়সী আঁখি আক্তার দীর্ঘ তিন বছর ধরে স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। বর্তমানে ক্যানসার তাঁর শরীরের লিভারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গে ছড়িয়ে পড়েছে। আঁখি আক্তারের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলার পাঁচদোনায়, তবে তিনি বর্তমানে রাজধানীর কামরাঙ্গীরচরের ভান্ডারির মোড় এলাকায় বসবাস করেন।
আঁখির স্বামী জসিম উদ্দিন রতন একটি মুঠোফোন বিক্রির দোকানে কাজ করেন। দীর্ঘদিন ধরে স্ত্রীর চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে পরিবারটি এখন প্রায় নিঃস্ব। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দ্রুত ব্যয়বহুল চিকিৎসা বা অস্ত্রোপচার করাতে পারলে আঁখির সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই বিশাল অঙ্কের অর্থ জোগাড় করা বর্তমানে পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।
এমতাবস্থায়, আঁখির পরিবার সবার কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে। সাহায্য পাঠাতে আগ্রহী ব্যক্তিরা নিচের ঠিকানায় যোগাযোগ করতে পারেন: হিসাবের নাম: জসিম উদ্দিন রতন, হিসাব নম্বর ১০৬১৭১৬২৮০০০১, ব্র্যাক ব্যাংক, জিনজিরা শাখা, রাউটিং নম্বর ০৬০২৭৭০৯৯, SWIFT Code: BRAKBDDH। এছাড়া বিকাশ বা নগদের মাধ্যমেও সহায়তা পাঠানো যাবে এই নম্বরে: 01980233488।






























