• About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • Login
  • Register
B Bangla TV | বি বাংলা টিভি


|
| মিনিট |

Live
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
21 °c
Columbus
21 ° শনি
20 ° রবি
20 ° সোম
21 ° মঙ্গল
B Bangla TV | বি বাংলা টিভি
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
Live
B Bangla TV | বি বাংলা টিভি
Live

ঢাকা-দিল্লি টেকসই সম্পর্কে মোদির ‘নির্দেশনা’ চেয়েছেন দীনেশ ত্রিবেদী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে নতুন করে উত্তেজনার মধ্যে বাংলাদেশের সঙ্গে আলোচনা করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এরপর তিনি ভারতে ফিরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি ঢাকা ও দিল্লির মধ্যে দ্বিপক্ষীয় টেকসই সম্পর্কের বিষয়ে মোদির ‘গাইডেন্স’ বা নির্দেশনা চেয়েছেন। অন্যদিকে প্রচলিত রীতির অধীনে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি যাচাই করে দেখছে দিল্লি। আজ বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেস, টেলিগ্রাফ ও ইন্ডিয়া টুডে এসব নিয়ে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের শিরোনাম ছিল ‘ডে আফটার টকস উইথ তারেক রহমান, দীনেশ ত্রিবেদী মিটস পিএম নরেন্দ্র মোদি’। এতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের একদিন পর ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন দিল্লিতে। এ সময় তিনি ঢাকা ও দিল্লির মধ্যে টেকসই দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা চেয়েছেন। পরে এক্সে দেয়া এক পোস্টে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন লিখেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেছেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ভারত ও বাংলাদেশের মধ্যে জনকেন্দ্রীক আরও শক্তিশালী বহুমুখী ও টেকসই দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে প্রধানমন্ত্রী মোদির নির্দেশনা চেয়েছেন তিনি।

বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দিন আগে ভারতে যে বক্তব্য রেখেছেন, তাতে ঢাকা গভীরভাবে ক্ষুব্ধ। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ত্রিবেদী। এ সময় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ইস্যু জোরালোভাবে তুলে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি দুই দেশের মধ্যে আরও অগ্রগামী দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এর আগে রোববার তারেক রহমান ও নরেন্দ্র মোদিকে ‘জনগণের মানুষ’ হিসেবে বর্ণনা করেন ত্রিবেদী। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দুই নেতার সাক্ষাতে দুই দেশের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান হতে পারে। তিনি সাংবাদিকদের বলেন, আমরা সবাই তাকে (তারেক রহমান) ভীষণ শ্রদ্ধা করি। তিনি হৃদয় দিয়ে কথা বলেন। অনেকবার আমি তার বক্তব্য শুনেছি। তিনি জনগণের মানুষ। আমাদের প্রধানমন্ত্রীও। আমি মনে করি যখন এই দুই নেতা একসঙ্গে সাক্ষাৎ করবেন তখন বহু সমস্যার সমাধান হতে পারে। এ বিষয়ে আমার পূর্ণ আস্থা আছে। এখানে দুই নেতার ব্যক্তিগত ভাবমূর্তি ও নেতৃত্বের ভূমিকাকে সামনে আনা গুরুত্বপূর্ণ। কারণ, তারেক রহমান এখনো ভারত সফর করেননি। তিনি এরই মধ্যে চীন সফর করেছেন এবং সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর ত্রিবেদী এটাকে ফলপ্রসূ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে শুধু অভিন্ন সীমান্তই নয়, অভিন্ন স্বপ্নও আছে। তিনি বলেন, আমরা সামনের দিকে তাকিয়ে আছি। সেপ্টেম্বরে ব্রিকস নেতাদের আউটরিচ সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে বলেন, আমাদের আমন্ত্রণ আছে। আমরা ইতিবাচক যে, যদি দুই নেতা একসঙ্গে সাক্ষাৎ করেন তাদের মধ্যে আলোচনা হবে। গণতন্ত্রের মতো ইস্যু থাকবে। ত্রিবেদী বলেন, আমি কোনো কূটনীতিক নই। আমি জনগণের প্রতিনিধির মতো কাজ করছি।

প্রাসঙ্গিক সংবাদ

কাতারের জ্বালানি ও অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক, যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত বাংলাদেশ

আগস্ট ১৯, ২০২৬

ফরিদপুরে বাসের নিচে চাপা পড়া শিক্ষার্থীর মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়: তিন দিন পর মিলল খোঁজ

আগস্ট ১৯, ২০২৬

টেলিগ্রাফের শিরোনাম- ‘ইন্ডিয়া এনভয় মিটস মোদি আফটার বাংলাদেশ টকস অ্যামিড রিনিউড হাসিনা এক্সট্রাডিশন রো’। এতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর দীনেশ ত্রিবেদী মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। নয়া দিল্লি সফরের আগে তিনি রোববার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশি নেতাদের সঙ্গে এই ব্যাক-টু-ব্যাক বৈঠকগুলো এমন এক সময়ে হয়েছে যখন গত বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে টানাপড়েন দেখা দিয়েছে। ফরেন করেনসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার ওই আয়োজনে শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধের জন্য নয়া দিল্লিকে অনুরোধ করেছিল ঢাকা। তা সত্ত্বেও ভারত তা করতে দেয়নি। এতে বাংলাদেশ ক্ষোভ প্রকাশ করেছে। ভারত বলেছে, শেখ হাসিনা সেখানে যা বলেছেন তা ভারত অনুমোদন করে না। এমনকি ওই অনুষ্ঠান নিয়ে ভারত সরকারের কিছু করার ছিল না। ওই অনুষ্ঠানে ঢাকার সরকারের সমালোচনা করেন হাসিনা। একই সঙ্গে বাংলাদেশ আঞ্চলিক শান্তির হুমকি হতে পারে এমন ইঙ্গিত ও বক্তব্য দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে ফেরত দিতে ঢাকার অনুরোধের বিষয় পুনর্ব্যক্ত করেছেন এবং দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য উপযুক্ত পরিবেশের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। এ বিষয়ে মঙ্গলবার পাক্ষিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, বাংলাদেশের এই অনুরোধ যাচাই করে দেখা হচ্ছে। ওদিকে ওসমান হাদী হত্যায় অভিযুক্তদের বাংলাদেশের হাতে তুলে দেয়ার বিষয়কে তিনি আইনি বিষয় বলে অভিহিত করেন। ইন্ডিয়া টুডের শিরোনাম- ‘ইন্ডিয়া সেজ বাংলাদেশজ রিকুয়েস্ট টু এক্সট্রাডিট শেখ হাসিনা ইজ বিং এক্সামিনড’। এতে বলা হয়, মঙ্গলবার ভারত বলেছে, প্রচলিত রীতির অধীনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশ সরকারের অনুরোধ যাচাই করছে ভারত। ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে বৈঠকে ঢাকা হাসিনাকে ফেরত দেয়ার দাবি পুনরুল্লেখ করে। এর জবাবেই ওই তথ্য জানানো হয়। ভারত সরকার এখন আইনি ও কূটনৈতিক রীতির আলোকে বিষয়টি পর্যালোচনা করছে বলে জানা গেছে।

বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ দিন আগে যে বক্তব্য রেখেছেন ভারতে, তাতে ঢাকা ক্ষুব্ধ।

সূত্র: মানবজমিন

Tags: তারেক রহমানদীনেশ ত্রিবেদীনরেন্দ্র মোদিভারত-বাংলাদেশ সম্পর্কশেখ হাসিনা
Share40Tweet25Share7Pin9SendShareShareShareShareSendScan
Previous Post

আইসিই এজেন্টদের জন্য বৈদ্যুতিক শক দেওয়া গ্লাভস কেনার পরিকল্পনা

Next Post

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন

অন্যান্য সংবাদ

ছবি: প্রতিনিধি
সারাদেশ

নাগরপুরে মোগল স্থাপত্য সলিমাবাদ তেবাড়িয়া জামে মসজিদ

নভেম্বর ৪, ২০২৪

যমুনা নদীর ভাঙ্গনে পুরো এলাকা বিলীন হলেও অক্ষত রয়েছে এই অলৌকিক আল্লাহ'র ঘর। নদীর স্রোত আর ঢেউয়ের প্রখরতায় মসজিদটি দোলতে...

Read moreDetails
ছবি:নাগরপুর প্রতিনিধি

নাগরপুরে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ অনুষ্ঠিত

নভেম্বর ১৬, ২০২৪

শরীয়তপুরে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জুলাই যোদ্ধাকে নিরাপত্তা ঘটনায় ও বের করে দেওয়ার অভিযোগ

আগস্ট ৫, ২০২৬

৫ আগস্টের উত্তাল সাভার: স্মৃতিতে আজও সেই দিনের সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা

আগস্ট ৬, ২০২৬
Load More
Next Post

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন

খুলনার রূপসায় যুবদল নেতার ভাইয়ের ওপর হামলা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ইতালিতে সাংবাদিকের ওপর বোমা হামলা: বেরলুসকোনির ঘনিষ্ঠ ব্যবসায়ী লাবিতোলা গ্রেফতার

বিশ্বের ১১টি দুর্গম পর্বতশৃঙ্গ জয় করে অনন্য ইতিহাস গড়লেন কাতারি পর্বতারোহী শেইখা আসমা

সিলেটে একই বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

  • Trending
  • Latest
ছবি: প্রতিনিধি

জুড়ীতে শশুর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ডিসেম্বর ১৬, ২০২৪
ছবিঃ প্রতিনিধি

ভাদেশ্বর হাঃ দাঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী  (স) উদযাপন

সেপ্টেম্বর ১৬, ২০২৪
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

অক্টোবর ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪
ছবি: প্রতিনিধি

জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের রাস্তা সংস্কার ও পাকা ড্রেন নির্মাণের দাবি শিক্ষার্থীদের

নভেম্বর ১৬, ২০২৪

ফুটবলের নতুন দিগন্ত: খেলোয়াড় বাছাই থেকে কৌশল নির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তার জয়জয়কার

আগস্ট ২১, ২০২৬

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘পুনর্মিলন’: ক্ষমা চাইলেন মাইকেল কোহেন

আগস্ট ২১, ২০২৬

পাঁচ দশকের স্মৃতিবিজড়িত দুবাইয়ের আইকনিক ‘টয়োটা বিল্ডিং’ ভেঙে ফেলা হচ্ছে

আগস্ট ২১, ২০২৬

ইউরোপে তীব্র খরা: সার্বিয়ার নদী থেকে জেগে উঠল শতবর্ষী ঐতিহাসিক জাহাজ

আগস্ট ২১, ২০২৬

ইউরোপের গ্রীষ্মকালীন ভ্রমণে আবহাওয়া নিয়ে বিপাকে সংযুক্ত আরব আমিরাতের পর্যটকরা

আগস্ট ২১, ২০২৬

সম্পাদকীয়

পরিসংখ্যানের তথ্যে মূল্যস্ফীতি কমলেও কেন স্বস্তি নেই সাধারণ মানুষের বাজারে?

আগস্ট ১৫, ২০২৬

আমাদের ‘ছেলে’রা কীভাবে ‘পুরুষ’ হবে?

সেপ্টেম্বর ২৭, ২০২৫

গণঅভ্যুত্থানের পর কেমন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আগস্ট ৩১, ২০২৪

বিকার রাজনীতি নাকি সমৃদ্ধ অর্থনীতি; আপনি কোন তালিকায়…?

আগস্ট ১৮, ২০২৪

সাহিত্যিকা

সারাদেশ

সোমা তাহেরা চৌধুরীর উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদান প্রদান।

সেপ্টেম্বর ২৯, ২০২৫
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক

মিশরের বৃহৎ জাদুঘর ট্রায়াল রানের জন্য উন্মুক্ত

অক্টোবর ১৬, ২০২৪
করাল দুপুর
সাহিত্য

করাল দুপুরের গল্পগুলি

আগস্ট ১২, ২০২৪

অন্যান্য

পাঁচ দশকের স্মৃতিবিজড়িত দুবাইয়ের আইকনিক ‘টয়োটা বিল্ডিং’ ভেঙে ফেলা হচ্ছে

আগস্ট ২১, ২০২৬

মার্কিন কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান হিসেবে নির্বাচিত আয়শা ওয়াহাব

আগস্ট ২১, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

আগস্ট ২১, ২০২৬

আলি উসমানের পাঁচ উইকেট সত্ত্বেও চালকের আসনে ইংল্যান্ড

আগস্ট ২১, ২০২৬
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
B Bangla TV | বি বাংলা টিভি


© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে : Master Mind 71 Ultra IT Solution

  • About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact



Follow Us

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

OR

Fill the forms bellow to register

*By registering into our website, you agree to the Terms & Conditions and Privacy Policy.
All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • শিক্ষা
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • নারী-ক্রীড়া
    • অন্যান্য খেলাধুলা
  • প্রযুক্তি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
    • অঙ্গনা
    • অন্যভুবন
    • আড্ডা
    • দেশ ও জনপদ
    • নতুনে কেতন ওড়ে
    • প্রবাসের সংলাপ
    • সচেতনতায় সুস্থতা
    • সংলাপের সংযোগে
    • সুরের আলাপন
    • সাহিত্য
  • আবহাওয়া
  • Login
  • Sign Up

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.

তথ্য, অনুসন্ধান অথবা বিজ্ঞাপন সেবায় আপনাকে স্বাগতম

🟢 Online | Privacy policy

তথ্য ও অনুসন্ধান