সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা কলেজ শাখার ৫ নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বুধবার (১২ আগস্ট) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই বহিষ্কারের সিদ্ধান্তটি অনুমোদন করেছেন।
কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুলহাস মৃধাকে সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ঢাকা কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক সুমন শিকদার ও প্রিন্স খন্দকার এবং কমিটির সদস্য সাগর খান ও মির্জা গোলাম রায়হানকে তাদের নিজ নিজ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।




























