বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও সব ধরনের আলোকসজ্জাও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। সংশ্লিষ্ট সবাইকে সরকারের এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।































