জাপানে বসবাসরত বিদেশি নাগরিকদের জন্য বসবাসের অনুমতি নবায়ন বা পরিবর্তনের ফি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আগামী ১ অক্টোবর থেকে এই নতুন ফি কার্যকর হবে। এই পরিবর্তনের ফলে জাপানে স্থায়ী বসবাসের (পারমানেন্ট রেসিডেন্সি) অনুমতির আবেদন ফি ১০ হাজার ইয়েন থেকে বেড়ে ২ লাখ ইয়েন হবে, যা বর্তমান ফি-এর তুলনায় ২০ গুণ বেশি।
জাপানের অভিবাসন পরিষেবা সংস্থা (আইএসএ) জানিয়েছে, বর্তমানে প্রশাসনিক কাউন্টারে বসবাসের অনুমতি নবায়ন বা পরিবর্তনের জন্য ৬ হাজার ইয়েন ফি দিতে হয়। নতুন ব্যবস্থায় অনুমোদিত বসবাসের মেয়াদের ওপর ভিত্তি করে ফি নির্ধারণ করা হবে। পাঁচ বছর বা তার বেশি মেয়াদের অনুমতির ক্ষেত্রে সর্বোচ্চ ফি হবে ৭৫ হাজার ইয়েন। বর্তমানে ১ ইয়েনের মূল্য প্রায় ০.৭৭২ টাকা ধরে হিসাব করলে, ৬ হাজার ইয়েনের বর্তমান ফি প্রায় ৪ হাজার ৬৩২ টাকা থেকে বেড়ে সর্বোচ্চ ৭৫ হাজার ইয়েন বা প্রায় ৫৭ হাজার ৯০০ টাকায় দাঁড়াবে। অর্থাৎ, ১২.৫ গুণ বৃদ্ধি পাবে এই ফি।
নতুন ফি কাঠামো অনুযায়ী, ৩ মাস পর্যন্ত বসবাসের অনুমতির ফি ১০ হাজার ইয়েন, ১ বছরের জন্য ৩৩ হাজার ইয়েন, ৩ থেকে ৫ বছরের কম মেয়াদের জন্য ৬৪ হাজার ইয়েন এবং ৫ বছর বা তার বেশি মেয়াদের জন্য ৭৫ হাজার ইয়েন ধার্য করা হয়েছে।
সবচেয়ে বড় পরিবর্তনটি আসছে স্থায়ী বসবাসের অনুমতির ক্ষেত্রে। বর্তমানে ১০ হাজার ইয়েন বা প্রায় ৭ হাজার ৭২০ টাকার পরিবর্তে অক্টোবর থেকে ২ লাখ ইয়েন বা প্রায় ১ লাখ ৫৪ হাজার ৪০০ টাকা ফি দিতে হবে। শতাংশের হিসাবে এটি ১,৯০০ শতাংশ বৃদ্ধি। মে মাসে প্রণীত সংশোধিত অভিবাসন নিয়ন্ত্রণ ও শরণার্থী স্বীকৃতি আইনে এই ফি বাড়ানোর সুযোগ রাখা হয়েছিল, যার ভিত্তিতে সরকারি অধ্যাদেশে এই নতুন হার নির্ধারণ করা হয়েছে।
অভিবাসন পরিষেবা সংস্থা জানিয়েছে, বিদেশিদের প্রবেশ ও বসবাস ব্যবস্থাপনা জোরদার করতে প্রশাসনিক ব্যয় বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অর্থনৈতিক সংকটে থাকা বা বিশেষ মানবিক বিবেচনার প্রয়োজন রয়েছে এমন বিদেশিদের জন্য ফি কমানো বা মওকুফের সুযোগ রাখা হয়েছে। বিশেষ করে এককভাবে জাপানি নাগরিক বা বিশেষ স্থায়ী বাসিন্দার সন্তানদের লালন-পালনকারী এবং যাদের ক্ষেত্রে অনুমতি প্রত্যাখ্যান করা অমানবিক হতে পারে, তাদের জন্য এই ছাড়ের পরিধি বাড়ানো হয়েছে।
নতুন এই ফি ১ অক্টোবর থেকে দাখিল করা আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে যারা আবেদন করবেন, তাদের ক্ষেত্রে পুরোনো ফি প্রযোজ্য থাকবে, এমনকি যদি অনুমোদন ১ অক্টোবরের পরে হয়।
অর্থাৎ সর্বোচ্চ ফি ক্ষেত্রে বাড়ছে প্রায় ৫৩ হাজার ২৬৮ টাকা, যা বর্তমানের তুলনায় ১২.৫ গুণ।নতুন ফি কতপ্রশাসনিক অফিসের কাউন্টারে বসবাসের মেয়াদ অনুযায়ী নতুন ফি হবে—৩ মাস পর্যন্ত: ১০ হাজার ইয়েন ≈ ৭ হাজার ৭২০ টাকা১ বছর: ৩৩ হাজার ইয়েন ≈ ২৫ হাজার ৪৭৬ টাকা৩ বছর থেকে ৫ বছরের কম: ৬৪ হাজার ইয়েন ≈ ৪৯ হাজার ৪০৮ টাকা৫ বছর বা তার বেশি: ৭৫ হাজার ইয়েন ≈ ৫৭ হাজার ৯০০ টাকাবর্তমান ৬ হাজার ইয়েন বা প্রায় ৪ হাজার ৬৩২ টাকার তুলনায় পাঁচ বছর বা তার বেশি মেয়াদের ক্ষেত্রে ফি ৬৯ হাজার ইয়েন বা প্রায় ৫৩ হাজার ২৬৮ টাকা বাড়ছে।সবচেয়ে বড় পরিবর্তন আসছে স্থায়ী বসবাসের অনুমতির আবেদনে।
অক্টোবর থেকে তা বেড়ে হবে ২ লাখ ইয়েন, অর্থাৎ প্রায় ১ লাখ ৫৪ হাজার ৪০০ টাকা।অর্থাৎ ফি বাড়ছে ১ লাখ ৯০ হাজার ইয়েন, বা প্রায় ১ লাখ ৪৬ হাজার ৬৮০ টাকা।





























