পানামা খাল দিয়ে যাওয়ার জন্য একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী ট্যাংকার রেকর্ড পরিমাণ অর্থ প্রদান করেছে। এল নিনোর কারণে খালে চলাচল সীমিত করার আগে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত পারাপারের জন্য ওই ট্যাংকারটি ৫৩ লাখ ডলার ফি দিয়েছে।
পানামা খালের উপ-প্রশাসক ইলিয়া এসপিনো দে মারোত্তা বৃহস্পতিবার এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার কোম্ ওই ট্যাংকারটি পরিচালনা করছে।
ছবি: সংগৃহীত





























