• About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • Login
  • Register
B Bangla TV | বি বাংলা টিভি


|
| মিনিট |

Live
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
21 °c
Sāmāir
23 ° বৃহঃ
24 ° শুক্র
24 ° শনি
25 ° রবি
B Bangla TV | বি বাংলা টিভি
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
Live
B Bangla TV | বি বাংলা টিভি
Live

ইউক্রেন যুদ্ধে প্রায় ৫ লাখ সেনা নিহত, রাশিয়ার ফাঁস হওয়া পরিসংখ্যানে দাবি

ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৪ লাখ ৯০ হাজার ৩৩৪ জন রুশ সেনা নিহত হয়েছেন। রাশিয়ার সরকারি পরিসংখ্যান সংস্থা ‘রসস্ট্যাট’-এর ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে এই আশঙ্কাজনক চিত্র তুলে ধরেছে বিবিসি।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মাত্র কয়েক দিনে ইউক্রেন দখলের পরিকল্পনা করলেও প্রায় চার বছর ১০ মাস ধরে চলা এই যুদ্ধে মস্কোকে যে বিপুল মানবসম্পদের মূল্য দিতে হচ্ছে, ফাঁস হওয়া নথিতে তারই প্রমান মিলছে।

প্রাসঙ্গিক সংবাদ

বারংবার শীর্ষ সম্মেলনের পরও মেটেনি আমেরিকা-চীন দ্বন্দ

নভেম্বর ২৫, ২০২৬

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়তে যাওয়া জিম্বাবুইয়ান নাগরিকের সাজা

নভেম্বর ২৫, ২০২৬

বেলারুশভিত্তিক হ্যাকার দল ‘সাইবার পার্টিসানস বিওয়াই’ এবং ইউক্রেনের ‘সাইলেন্ট ক্রো’-এর চালানো এক সাইবার হামলায় ২০২১ থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের প্রায় ১ কোটি ১০ লাখেরও বেশি মৃত্যুর তথ্য প্রকাশ্যে আসে। পরবর্তীতে এসব নথি বিবিসি রাশিয়ানের হাতে পৌঁছায়। পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাট সাইবার হামলার বিষয়টি স্বীকার করলেও সুরক্ষিত কোনো তথ্য ফাঁস হওয়ার কথা অস্বীকার করেছে।

অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার বলেছেন, কেবল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ই আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির হিসাব দিতে পারে এবং অন্য কোনো তথ্য বিবেচনা না করার পরামর্শ দেন। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিগত কয়েক বছর ধরে তাদের হতাহতের কোনো দাপ্তরিক তথ্য প্রকাশ করেনি।

বিবিসি রাশিয়ান ও রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম ‘মিডিয়াজোনা’ যৌথভাবে উন্মুক্ত উৎস থেকে সংগৃহীত নিজেদের নিশ্চিতকৃত সামরিক মৃত্যুর তালিকার সঙ্গে রসস্ট্যাটের নথি মিলিয়ে দেখেছে। সেখানে দেখা যায়, দুই তালিকার মধ্যে ৯০ শতাংশ রেকর্ড হুবহু মিলে গেছে।

খবর, সামাজিক যোগাযোগমাধ্যম, নতুন স্মৃতিস্তম্ভ ও কবরস্থান থেকে সংগৃহীত সংবাদের ভিত্তিতে তৈরি বিবিসির নিজস্ব তালিকায় মৃত্যু নিশ্চিত হওয়া ২৯০,০১ ১২ জনের তথ্য রয়েছে।

সামরিক বিশেষজ্ঞদের ধারণা, এই সংখ্যাটি মোট প্রাণহানির ৪৫ থেকে ৫৫ শতাংশ হতে পারে। সেই হিসাবে রাশিয়ার প্রকৃত নিহতের সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ২৯৫ থেকে ৬ লাখ ৪৪ হাজার ৪৭১ জনের মধ্যে পৌঁছাতে পারে।

ফাঁস হওয়া নথিতে প্রকাশ পেয়েছে কীভাবে এই যুদ্ধ রাশিয়ার সাধারণ জনমিতি ও মৃত্যুর ধরন বদলে দিয়েছে। ২০২৫ সালে রাশিয়ায় ১৮ থেকে ২৪ বছর বয়সী যত পুরুষের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৬৫ শতাংশেরই প্রাণ গেছে যুদ্ধক্ষেত্রে। ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের ক্ষেত্রে এই হার ছিল ৫৯ শতাংশ। কেবল ৪৫ থেকে ৫৪ বছর বয়সীদের ক্ষেত্রেই হৃদ্রোগে মৃত্যুর সংখ্যা যুদ্ধের চেয়ে বেশি দেখা গেছে।

যুদ্ধের প্রথম বছরে নিহত সেনাদের গড় বয়স ছিল ৩৪ বছর। তবে পরবর্তী সময়ে কয়েদি ও চুক্তিভিত্তিক সেনাদের ফ্রন্টলাইনে পাঠানোর ফলে ২০২৫ সাল নাগাদ নিহতের গড় বয়স বেড়ে দাঁড়িয়েছে ৪০ বছরে।

ইউক্রেনের নির্দিষ্ট কিছু রণাঙ্গনে রাশিয়ার ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্রও উঠে এসেছে এই তথ্যে। ইউক্রেনের এমন ১০টি গ্রাম দখলের লড়াইয়ে প্রায় ২০ হাজার রুশ সেনা প্রাণ হারিয়েছেন, যুদ্ধের আগে যেসব গ্রামের মোট জনসংখ্যা ছিল মাত্র ১২ হাজার।

যেমন, দোনেৎস্ক অঞ্চলের বাখমুত শহরের দক্ষিণে অবস্থিত আন্দ্রিইভকা নামের একটি ছোট গ্রামে ১,১২২ জন রুশ সেনা নিহত হন, অথচ যুদ্ধের পূর্বে সেখানে মাত্র ৭৪ জন বাসিন্দা বাস করতেন।

এছাড়া অধিকৃত দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল থেকে রুশ বাহিনীতে যোগ দেওয়া সেনাদের মৃত্যুর প্রায় ৭০ শতাংশ তথ্য রসস্ট্যাটের ফাইলে লিপিবদ্ধ হয়েছে। উল্লেখ্য, বহিরাগত কারণে মৃত্যুর তথ্য দিয়ে সামরিক ক্ষতির হিসাব করা বন্ধ করতে দুই বছর আগে এসংক্রান্ত প্রকাশনা বন্ধ করে দেয় রসস্ট্যাট।

ফাঁস হওয়া রসস্ট্যাটের ডাটাবেজে কোনো নিহতের নাম না থাকলেও বয়স, বসবাসের স্থান, মৃত্যুর স্থান ও মৃত্যুর পরিস্থিতি উল্লেখ রয়েছে। বেসামরিক ব্যক্তিদের বাদ দিতে বিবিসি কেবল ইউক্রেন এবং ইউক্রেনীয় বাহিনীর আক্রমণ ফেস করা রাশিয়ার সীমান্ত অঞ্চলগুলোতে নজর দেয়। এর পাশাপাশি নারী এবং ১৮ থেকে ৬৫ বছরের বাইরের পুরুষদের গণনা থেকে বাদ দেওয়া হয়।

এছাড়া অধিকৃত চার ইউক্রেনীয় অঞ্চলে বসবাসকারী ও মৃতদের ক্ষেত্রে সেনা সার্ভিসের রেকর্ড না থাকলে তাদের বেসামরিক ধরে বাদ দেওয়া হয়েছে। গবেষণায় কর্মসংস্থানের রেকর্ড দেখে ১৪,০৯৩ জন এবং আদালতের আদেশের ভিত্তিতে ৫১,০৬৭ জন সেনাকে মৃত হিসেবে শনাক্ত করা হয়, যারা মূলত ছয় মাসের বেশি সময় ধরে নিখোঁজ এবং যাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

বিশ্লেষণে আরও দেখা যায়, রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে অন্তত ৫,০১৭ জন বিদেশী সেনা প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ১,০৩১ জন উজবেক এবং ৭২০ জন তাজিক নাগরিক রয়েছেন। তবে দ্বৈত নাগরিকত্ব থাকারা রুশ হিসেবে তালিকাভুক্ত হওয়ায় এবং ২০২৪ সালে রাশিয়ায় ইউক্রেনীয় অনুপ্রবেশ ঠেকাতে নিহত উত্তর কোরিয়ার সেনাদের নাম ডাটাবেজে না থাকায় বিদেশি নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

স্যাটেলাইট ইমেজ ও পিয়ংইয়ংয়ের নতুন স্মারকস্তম্ভের ছবি বিশ্লেষণ করে প্রায় ২,৩০৪ জন উত্তর কোরীয় সেনার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে বিবিসি।

অন্যপক্ষে, ইউক্রেনীয় বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ২০২৬ সালের জুলাইয়ে প্রায় ৫০,০০০ সেনা নিহতের কথা জানিয়ে ছিলেন। তবে ‘ইউএ লসেস’ নামের এক অনামী ওয়েবসাইটের উন্মুক্ত তথ্যানুসারে ইউক্রেনের নিহতের সংখ্যা ১,১৫,৯৫২ জন। প্রায় পাঁচ বছর ছুঁইছুঁই এই যুদ্ধে রাশিয়ার সামরিক প্রাণহানি সোভিয়েত-আফগান যুদ্ধের চেয়েও বহুগুণ বেশি।

১৯৮৯ সালে শেষ হওয়া সোভিয়েত-আফগান ১০ বছরের দীর্ঘ যুদ্ধে প্রায় ১৫ হাজার লোহিত ফৌজ বা সোভিয়েত সেনা নিহত হয়েছিলেন এবং আনুমানিক ১০ লাখ বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছিলেন।

ছবি: সংগৃহীত
Tags: ইউক্রেন যুদ্ধবিবিসি রশিয়ানভ্লাদিমির পুতিনরসস্ট্যাটরাশিয়াসেনা মৃত্যু
Share41Tweet26Share7Pin9SendShareShareShareShareSendScan
Previous Post

অর্থায়ন সংকটে বাড়ছে ঝুঁকি, ২০২৫ সালে বিশ্বে এইডসে মৃত্যু ৫ লাখ ৭০ হাজার

Next Post

শেখ হাসিনার ফেরা ও প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত

অন্যান্য সংবাদ

সৌদি আরব + যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র

আগস্ট ১০, ২০২৪

চলতি সপ্তাহে সৌদির কাছে অস্ত্র বিক্রির কথা মার্কিন কংগ্রেসকে জানিয়েছে বিডেন প্রশাসন। আগামী সপ্তাহে অস্ত্র বিক্রি শুরু হতে পারে। মার্কিন...

Read moreDetails
কামালা হ্যারিস

গাজায় যুদ্ধবিরতি চুক্তির এখন সময়: কামালা হ্যারিস

আগস্ট ১০, ২০২৪
হিল্টন হোটেল

হিল্টন হোটেলের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত

আগস্ট ১২, ২০২৪
ছবি: সংগ্রহ

পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

আগস্ট ১৪, ২০২৪
Load More
Next Post

শেখ হাসিনার ফেরা ও প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত

  • Trending
  • Latest
ছবি: প্রতিনিধি

জুড়ীতে শশুর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ডিসেম্বর ১৬, ২০২৪
ছবিঃ প্রতিনিধি

ভাদেশ্বর হাঃ দাঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী  (স) উদযাপন

সেপ্টেম্বর ১৬, ২০২৪
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

অক্টোবর ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪
ছবি: প্রতিনিধি

জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের রাস্তা সংস্কার ও পাকা ড্রেন নির্মাণের দাবি শিক্ষার্থীদের

নভেম্বর ১৬, ২০২৪

শেখ হাসিনার ফেরা ও প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত

নভেম্বর ২৫, ২০২৬

ইউক্রেন যুদ্ধে প্রায় ৫ লাখ সেনা নিহত, রাশিয়ার ফাঁস হওয়া পরিসংখ্যানে দাবি

নভেম্বর ২৫, ২০২৬

অর্থায়ন সংকটে বাড়ছে ঝুঁকি, ২০২৫ সালে বিশ্বে এইডসে মৃত্যু ৫ লাখ ৭০ হাজার

নভেম্বর ২৫, ২০২৬

রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ

নভেম্বর ২৫, ২০২৬

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

নভেম্বর ২৫, ২০২৬

সম্পাদকীয়

পরিসংখ্যানের তথ্যে মূল্যস্ফীতি কমলেও কেন স্বস্তি নেই সাধারণ মানুষের বাজারে?

আগস্ট ১৫, ২০২৬

আমাদের ‘ছেলে’রা কীভাবে ‘পুরুষ’ হবে?

সেপ্টেম্বর ২৭, ২০২৫

গণঅভ্যুত্থানের পর কেমন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আগস্ট ৩১, ২০২৪

বিকার রাজনীতি নাকি সমৃদ্ধ অর্থনীতি; আপনি কোন তালিকায়…?

আগস্ট ১৮, ২০২৪

সাহিত্যিকা

সাহিত্য

মুসলিম বাংলার রাজনৈতিক ইতিহাস ও সেন আমলের সামাজিক প্রেক্ষাপট

নভেম্বর ৭, ২০২৬
সাহিত্য

অ্যালেক্সান্ডারের মহাকাব্যিক গল্প লিখে বেইলি গিফোর্ড পুরস্কার জিতলেন এডমন্ড রিচার্ডসন

নভেম্বর ৭, ২০২৬
সাহিত্য

অ্যান কারসনের সাহিত্যিক প্রতিভা ও নোবেল জয়

অক্টোবর ৯, ২০২৬

অন্যান্য

১ ডিসেম্বর থেকে নতুন ঠিকানায় কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা কেন্দ্র

নভেম্বর ২৫, ২০২৬

মলিনাক্সের চার উইকেটে মেলবোর্ন রেনিগেডসের রোমাঞ্চকর জয়

নভেম্বর ২৫, ২০২৬

পিএমজিসি ২০২৬-এর ৩০ লাখ ডলার প্রাইজমানির বণ্টন ঘোষণা

নভেম্বর ২৫, ২০২৬

অলিম্পিয়াকোসের মুখোমুখি হওয়ার আগে ৮ ফুটবলার হারিয়ে বিপাকে এসি মিলান

নভেম্বর ২৫, ২০২৬
November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
« Oct    
B Bangla TV | বি বাংলা টিভি


© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে : Master Mind 71 Ultra IT Solution

  • About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact



Follow Us

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

OR

Fill the forms bellow to register

*By registering into our website, you agree to the Terms & Conditions and Privacy Policy.
All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • শিক্ষা
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • নারী-ক্রীড়া
    • অন্যান্য খেলাধুলা
  • প্রযুক্তি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
    • অঙ্গনা
    • অন্যভুবন
    • আড্ডা
    • দেশ ও জনপদ
    • নতুনে কেতন ওড়ে
    • প্রবাসের সংলাপ
    • সচেতনতায় সুস্থতা
    • সংলাপের সংযোগে
    • সুরের আলাপন
    • সাহিত্য
  • আবহাওয়া
  • Login
  • Sign Up

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.

তথ্য, অনুসন্ধান অথবা বিজ্ঞাপন সেবায় আপনাকে স্বাগতম

🟢 Online | Privacy policy

তথ্য ও অনুসন্ধান