বৃহস্পতিবার রাতে এথেন্সে অলিম্পিয়াকোসের মুখোমুখি হতে যাচ্ছে এসি মিলান। তবে মাঠের লড়াইয়ে নামার আগেই বড় ধাক্কা খেয়েছে ইতালিয়ান ক্লাবটি। প্রথম একাদশের আটজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়াই সফরকারী দল হিসেবে মাঠে নামতে হচ্ছে তাদের। এই অনুপস্থিতির তালিকায় সাম্প্রতিকতম নাম ফ্রান্সিসকো কামার্দা।
পেশির সমস্যার কারণে এই ম্যাচে লুকা মদ্রিচের খেলা হচ্ছে না। এছাড়া ইনজুরি ও ফিটনেস জটিলতায় স্কোয়াডের বাইরে রয়েছেন স্ট্রাহিনজা পাভলোভিচ, মাত্তেও গাব্বিয়া, স্যামুয়েল চুকউয়েজে, অ্যালেক্সিস সেলমেকার্স এবং রুবেন লোফটাস-চিক। এতগুলো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া গ্রিক ক্লাবটির বিপক্ষে এই সফর মিলানের জন্য বেশ কঠিন পরীক্ষার হতে যাচ্ছে।
গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস চলতি টুর্নামেন্টে চমৎকার ফর্মে রয়েছে। প্রথম চার ম্যাচের তিনটিতে জয় এবং একটিতে ড্র করে মোট ১০ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে এবং এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে।
অন্যদিকে এসি মিলানের টুর্নামেন্ট সফর একেবারেই সুখকর নয়। চার ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেলেও বাকি তিনটিতে হেরেছে রোসোনেরিরা। বেনফিকা, বোর্নমাউথ এবং ফেরেনচভারোসের বিপক্ষে পরাজিত হয়ে পয়েন্ট তালিকায় ২৮ নম্বরে অবস্থান করছে তারা, যা নকআউট পর্বের যোগ্যতা অর্জনের স্থানগুলোর বাইরে।






























