বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন যে, জনগণের তাড়া খেয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা বর্তমানে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। রবিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পাট শ্রমিক দলের চতুর্থ কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ এখন প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে এবং সরকারকে ব্যর্থ করার অপচেষ্টায় দলটি পুরোপুরি উন্মাদ হয়ে গেছে। এই পরিস্থিতিতে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগের যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।
সম্মেলনে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, জাতীয় শিল্পের উন্নয়নে সবচেয়ে বেশি উদ্যোগ গ্রহণ করেছিলেন জিয়াউর রহমান।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পাট শ্রমিক দলের চতুর্থ কেন্দ্রীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।































