দেশের মানুষের নিরাপত্তা ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্র পরিচালনা, সার্বভৌমত্ব রক্ষা, জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং গণতন্ত্র সমুন্নত রাখতে বিএনপি চরমভাবে ব্যর্থ হয়েছে।
ছবি: সংগৃহীত































