• About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • Login
  • Register
B Bangla TV | বি বাংলা টিভি


|
| মিনিট |

Live
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
22 °c
Bangshal
22 ° শনি
25 ° রবি
25 ° সোম
25 ° মঙ্গল
B Bangla TV | বি বাংলা টিভি
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
Live
B Bangla TV | বি বাংলা টিভি
Live

সরকারের ৬ মাসে অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াত

বিএনপি সরকারের প্রথম ছয় মাসে কোনো অর্জন নেই এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে দলটির পক্ষ থেকে আয়োজিত ‘বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে জামায়াতের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক মুজিবুর রহমান এমপি, রফিকুল ইসলাম খান এমপি এবং হামিদুর রহমান আজাদ।

সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে অনীহা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে না পারা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতে আস্থার সংকট, সরকারি প্রতিষ্ঠানে দলীয়করণ, গুম প্রতিরোধ আইনে ফাঁক রাখা এবং পররাষ্ট্রনীতিতে কৌশলগত দুর্বলতাসহ গুরুত্বপূর্ণ আটটি ক্ষেত্রে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন থেকে এমপিওভুক্ত শিক্ষকদের দূরে রাখা এবং সংস্কারসহ জনকল্যাণমূলক খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি দেখাতে না পারার সমালোচনাও করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সরকারের প্রথম ছয় মাস নীতিগত দ্বিধা, সিদ্ধান্তহীনতা ও সময়ক্ষেপণের মধ্য দিয়ে কেটেছে।

প্রাসঙ্গিক সংবাদ

যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নতুন যুব গতিশীলতা চুক্তি

নভেম্বর ২০, ২০২৬

আওয়ামী লীগের নাশকতায় সরকারের ‘ধীর নীতি’, মাঠে সক্রিয় বিরোধী দলগুলো

নভেম্বর ২০, ২০২৬

সংবিধান সংস্কারের বিষয়ে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, গত ১২ ফেব্রুয়ারির গণভোটে জুলাই জাতীয় সনদভিত্তিক সাংবিধানিক সংস্কারের পক্ষে জনগণ স্পষ্ট রায় দিয়েছিল। নির্বাচন কমিশনের সংশোধিত গেজেট অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোট পড়েছিল ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০টি এবং ‘না’ ভোট পড়েছিল ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১টি। অর্থাৎ আড়াই কোটিরও বেশি ভোটের ব্যবধান নিয়ে ‘হ্যাঁ’ জয়ী হয়েছিল। সিদ্ধান্ত ছিল, ‘হ্যাঁ’ জয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে এবং প্রথম অধিবেশন থেকে ১৮০ কার্যদিবসের মধ্যে সংস্কার কাজ শেষ করা হবে। কিন্তু সংসদ সদস্যরা শপথ নিলেও সেই সংস্কার পরিষদ কার্যকর করা হয়নি। সরকার এখন সংসদের মাধ্যমে সংবিধান সংশোধনের বিকল্প পথে হাঁটছে। তিনি আক্ষেপ করে বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির নেতৃত্ব এবং বিচার বিভাগের স্বাধীনতার মতো জুলাই সনদের ৩০টি গুরুত্বপূর্ণ সংস্কারের একটিও গত ছয় মাসে বাস্তবায়িত হয়নি।

দেশের চলমান জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে মিয়া গোলাম পরওয়ার জানান, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট হলেও সরবরাহ করা যাচ্ছে মাত্র ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন প্রায় ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের কাঠামোগত ঘাটতি থাকছে, যা শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও সিএনজি স্টেশনগুলোকে মারাত্মক সংকটে ফেলেছে। জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে শিল্পকারখানায় উৎপাদন প্রায় ৪০ শতাংশ কমে গেছে দাবি করে তিনি বলেন, ইতিমধ্যে প্রায় ২০টি কারখানা বন্ধ হয়ে গেছে এবং ২০ হাজার শ্রমিক ছাঁটাইয়ের শিকার হয়েছেন। এছাড়া মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত বাংলাদেশের জ্বালানি আমদানিনির্ভরতার দুর্বলতাকে প্রকট করে তুলেছে।

প্রশাসনে দলীয়করণের অভিযোগ তুলে জামায়াত নেতা বলেন, মেধা ও দক্ষতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি দেওয়া হলেও প্রথম ছয় মাসেই প্রশাসন, বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগের অভিযোগ উঠেছে। পদোন্নতি, পদায়ন, ওএসডি ও চুক্তিভিত্তিক নিয়োগে রাজনৈতিক প্রভাব কাজ করছে। তিনি দাবি করেন, এই সময়ে ১১টি সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে বিএনপি নেতাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনসহ ১২টি প্রতিষ্ঠানে বিএনপি নেতা-কর্মীদের নিয়োগের তথ্য পাওয়া গেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মিয়া গোলাম পরওয়ার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রথম ১০০ দিনের মূল্যায়নের তথ্য তুলে ধরেন। তিনি বলেন, মার্চ-এপ্রিল সময়ে দেশে ৬০৫টি হত্যা, ২৯৪টি ছিনতাই, ১৯৬টি অপহরণ এবং নারী ও শিশু নির্যাতনের ৩ হাজার ৪৯৬টি ঘটনা ঘটেছে। একই সময়ে ৬৯ থেকে ৮০টি মব সহিংসতার ঘটনায় ৩১ থেকে ৪২ জন নিহত হয়েছেন। এছাড়া পুলিশ সদর দপ্তরের তথ্য উল্লেখ করে তিনি বলেন, মার্চ থেকে মে মাসের মধ্যে ৯১৫টি হত্যা মামলা, 4৬১টি ডাকাতি, ২৮৬টি অপহরণ, ৩ হাজার ২৭৭টি চুরি এবং ৫ হাজার ৪৪৮টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। শুধু মার্চ-মে ২০২৬ সময়েই ৯১৫টি হত্যা মামলা হয়েছে, যেখানে পুরো ২০২৫ সালে এই সংখ্যা ছিল ৭৬৭ এবং ২০২৪ সালে ছিল ৭৯৪টি।

অর্থনৈতিক পরিস্থিতি ও মূল্যস্ফীতি নিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে জুন ২০২৬-এ সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৬ শতাংশ, যার মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৬০ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৬১ শতাংশ। আগের বছরের জুনে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ। মূল্যস্ফীতি কিছুটা কমলেও সামগ্রিক মূল্যস্তর বেশি থাকায় সাধারণ মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা হ্রাস পাচ্ছে। অন্যদিকে, ব্যাংকিং খাতে মার্চ শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ। মাত্র তিন মাসেই খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা। দুর্বল ব্যাংকের তারল্য সংকট এবং আমানতকারীদের আস্থাহীনতা দূর করার কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। বেসরকারি খাতে ঋণপ্রবাহ দুর্বল এবং মূলধনি যন্ত্রপাতির এলসি খোলা আগের বছরের চেয়ে ২০ থেকে ৩০ শতাংশ কমে গেছে।

পররাষ্ট্রনীতি ও গুম প্রতিরোধ আইন নিয়ে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি ঘোষণা করা হলেও গত ছয় মাসে কোনো সুস্পষ্ট কাঠামো তৈরি করা যায়নি এবং শেখ হাসিনার প্রত্যর্পণসহ অমীমাংসিত বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে যাচাই করা হলেও তাদের প্রত্যাবাসন শুরু করা যায়নি। এছাড়া ১২ লাখ রোহিঙ্গার জন্য আন্তর্জাতিক সহায়তার ঘাটতি বাংলাদেশের ওপর চাপ বাড়াচ্ছে। অন্যদিকে, ‘প্রিভেনশন অ্যান্ড রেমেডি অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অ্যাক্ট, ২০২৬’ প্রণয়নের উদ্যোগে জাতিসংঘের বিশেষজ্ঞরা খসড়ার কয়েকটি বিধান নিয়ে আনুষ্ঠানিক উদ্বেগ প্রকাশ করেছেন।

সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে সরকারের প্রতি আট দফা আহ্বান জানানো হয়। এর মধ্যে রয়েছে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ প্রকাশ, গ্যাস ও জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত কৌশল প্রণয়ন, প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নিশ্চিত করা। মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণ সরকারকে সমস্যার ব্যাখ্যা দেওয়ার জন্য নয়, সমাধান দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছে। আগামী দিনে ব্যর্থতা কাটিয়ে দৃশ্যমান পরিবর্তন দেখাতে না পারলে জনগণের হতাশা ও আস্থার সংকট আরও গভীর হবে।

ছবি: সংগৃহীত
Tags: জামায়াতে ইসলামীবিএনপি সরকারমিয়া গোলাম পরওয়াররাজনৈতিক সংবাদসরকারের মূল্যায়ন
Share41Tweet26Share7Pin9SendShareShareShareShareSendScan
Previous Post

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

Next Post

অলাভজনক থেকে আকর্ষণের কেন্দ্রে: অস্ট্রেলিয়ায় যেভাবে পাশা উল্টে দিল বাংলাদেশ

অন্যান্য সংবাদ

ছবি: সংগৃহীত
জাতীয়

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার খোঁজে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি করা হয়।...

Read moreDetails
কাদের সিদ্দিকী

ড. ইউনূসকে ক্ষমতায় ২ বছরের বেশি থাকা উচিত নয়: কাদের সিদ্দিকী

আগস্ট ১০, ২০২৪
সজীব ওয়াজেদ জয়

খালেদা জিয়ার প্রশংসা করে বিএনপির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ জয়ের

আগস্ট ১০, ২০২৪
শেখ হাসিনা

আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে আমেরিকা : শেখ হাসিনা

আগস্ট ১১, ২০২৪
Load More
Next Post

অলাভজনক থেকে আকর্ষণের কেন্দ্রে: অস্ট্রেলিয়ায় যেভাবে পাশা উল্টে দিল বাংলাদেশ

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নাওয়াজের ইন্তেকাল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও দখলদারদের হামলায় ৮ ফিলিস্তিনি আহত

সিলেটে স্থানীয় সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে বিএনপির ৫ নেতা

তারেক রহমানের দিল্লি সফরের অপেক্ষায় ভারত: হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

  • Trending
  • Latest
ছবি: প্রতিনিধি

জুড়ীতে শশুর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ডিসেম্বর ১৬, ২০২৪
ছবিঃ প্রতিনিধি

ভাদেশ্বর হাঃ দাঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী  (স) উদযাপন

সেপ্টেম্বর ১৬, ২০২৪
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

অক্টোবর ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪
ছবি: প্রতিনিধি

জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের রাস্তা সংস্কার ও পাকা ড্রেন নির্মাণের দাবি শিক্ষার্থীদের

নভেম্বর ১৬, ২০২৪

অক্টোবরে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ইউরোপীয় ইউনিয়নে সাইবার হামলা

নভেম্বর ২০, ২০২৬

সিরাজগঞ্জে এনসিপি নেতা মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা হামলা

নভেম্বর ২০, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো কারবারে জড়িত অভিযোগে গ্রেপ্তার ২

নভেম্বর ২০, ২০২৬

যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নতুন যুব গতিশীলতা চুক্তি

নভেম্বর ২০, ২০২৬

৬২ বছরে পদার্পণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নভেম্বর ২০, ২০২৬

সম্পাদকীয়

পরিসংখ্যানের তথ্যে মূল্যস্ফীতি কমলেও কেন স্বস্তি নেই সাধারণ মানুষের বাজারে?

আগস্ট ১৫, ২০২৬

আমাদের ‘ছেলে’রা কীভাবে ‘পুরুষ’ হবে?

সেপ্টেম্বর ২৭, ২০২৫

গণঅভ্যুত্থানের পর কেমন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আগস্ট ৩১, ২০২৪

বিকার রাজনীতি নাকি সমৃদ্ধ অর্থনীতি; আপনি কোন তালিকায়…?

আগস্ট ১৮, ২০২৪

সাহিত্যিকা

সাহিত্য

মুসলিম বাংলার রাজনৈতিক ইতিহাস ও সেন আমলের সামাজিক প্রেক্ষাপট

নভেম্বর ৭, ২০২৬
সাহিত্য

অ্যালেক্সান্ডারের মহাকাব্যিক গল্প লিখে বেইলি গিফোর্ড পুরস্কার জিতলেন এডমন্ড রিচার্ডসন

নভেম্বর ৭, ২০২৬
সাহিত্য

অ্যান কারসনের সাহিত্যিক প্রতিভা ও নোবেল জয়

অক্টোবর ৯, ২০২৬

অন্যান্য

শ্রীলঙ্কা সফরের অস্ট্রেলিয়া দলে প্রথমবার ডাক পেলেন লিয়রড ও নট

নভেম্বর ২০, ২০২৬

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় ইসরায়েলের জন্য কতটা প্রাসঙ্গিক?

নভেম্বর ২০, ২০২৬

ইন্টার মিলান ম্যাচের আগে আতালান্তার অনুশীলনে ফিরলেন আন্তর্জাতিক তারকারা

নভেম্বর ২০, ২০২৬

উদ্ভিদভিত্তিক খাদ্যভ্যাস শুরু করার উপায় ও পুষ্টি সুরক্ষায় বিশেষজ্ঞদের পরামর্শ

নভেম্বর ২০, ২০২৬
November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
« Oct    
B Bangla TV | বি বাংলা টিভি


© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে : Master Mind 71 Ultra IT Solution

  • About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact



Follow Us

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

OR

Fill the forms bellow to register

*By registering into our website, you agree to the Terms & Conditions and Privacy Policy.
All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • শিক্ষা
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • নারী-ক্রীড়া
    • অন্যান্য খেলাধুলা
  • প্রযুক্তি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
    • অঙ্গনা
    • অন্যভুবন
    • আড্ডা
    • দেশ ও জনপদ
    • নতুনে কেতন ওড়ে
    • প্রবাসের সংলাপ
    • সচেতনতায় সুস্থতা
    • সংলাপের সংযোগে
    • সুরের আলাপন
    • সাহিত্য
  • আবহাওয়া
  • Login
  • Sign Up

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.

তথ্য, অনুসন্ধান অথবা বিজ্ঞাপন সেবায় আপনাকে স্বাগতম

🟢 Online | Privacy policy

তথ্য ও অনুসন্ধান