সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফিক নাওয়াজ ইন্তেকাল করেছেন। ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) মঙ্গলবার রাতে তিনি মারা যান। দীর্ঘদিন ধরেই তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নাওয়াজ ২০১৯ সালে স্ট্রোক করেছিলেন। সর্বশেষ গত ২৭ মে স্বজনেরা তাকে হুইলচেয়ারে করে আদালতে নিয়ে গিয়েছিলেন কারাবন্দী স্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দেখা করানোর জন্য।
ছবি: সংগৃহীত




























