• About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • Login
  • Register
B Bangla TV | বি বাংলা টিভি


|
| মিনিট |

Live
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
33 °c
Sāmāir
30 ° শনি
30 ° রবি
30 ° সোম
30 ° মঙ্গল
B Bangla TV | বি বাংলা টিভি
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
Live
B Bangla TV | বি বাংলা টিভি
Live

অধ্যাপক সংকটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছয় বিভাগ, ব্যাহত শিক্ষা কার্যক্রম

প্রতিষ্ঠালগ্ন থেকেই নানাবিধ সংকট নিয়ে কার্যক্রম চালাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভিন্ন বিভাগ। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের মধ্যে ছয়টি বিভাগই চলছে অধ্যাপক ছাড়া। অধ্যাপকশূন্য বিভাগগুলো হলো—আইন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, গণযোগাযোগ ও সাংবাদিকতা, নৃবিজ্ঞান এবং ফার্মেসি। দীর্ঘদিন ধরে এসব বিভাগে অধ্যাপক না থাকায় শিক্ষা, গবেষণা ও একাডেমিক নেতৃত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের তথ্য অনুযায়ী, অর্গানোগ্রাম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের পদ রয়েছে ৬৬০টি। এর মধ্যে অধ্যাপকের পদ ৭২টি, সহযোগী অধ্যাপকের ১২৬টি, সহকারী অধ্যাপকের ১৯৫টি এবং প্রভাষকের পদ ২৬৭টি। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ছাড়কৃত পদের সংখ্যা ২৭৪টি। এর মধ্যে অধ্যাপকের পদ ১৭টি, সহযোগী অধ্যাপকের ৩৬টি, সহকারী অধ্যাপকের ৯৩টি এবং প্রভাষকের ১২৮টি। এর বিপরীতে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রয়েছেন ২৮৬ জন। তাদের মধ্যে অধ্যাপক ৬০ জন, সহযোগী অধ্যাপক ৬৯ জন, সহকারী অধ্যাপক ১১৮ জন এবং প্রভাষক ৩৯ জন। বর্তমানে ৬০ জন অধ্যাপক থাকলেও উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ হিসেবে তিনজন ডেপুটেশনে দায়িত্ব পালন করছেন। ফলে কার্যত অধ্যাপক আছেন ৫৭ জন, যা বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষকের প্রায় ২১ শতাংশ।

প্রাসঙ্গিক সংবাদ

সুশাসন প্রতিষ্ঠায় শিক্ষক-শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিপ্লবের আহ্বান ভিসি আমানুল্লাহর

আগস্ট ২০, ২০২৬

ঢাবিকে বিশেষ মর্যাদা ও সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের

আগস্ট ২০, ২০২৬

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামোয় অধ্যাপক সর্বোচ্চ শিক্ষক পদ। বিভাগের একাডেমিক কার্যক্রম পরিচালনা, গবেষণার পরিবেশ তৈরি, নতুন পাঠ্যক্রম প্রণয়ন, উচ্চতর গবেষণায় তত্ত্বাবধান এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অধ্যাপকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে অধ্যাপক না থাকায় এসব বিভাগের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করছেন সহযোগী অধ্যাপক বা অন্যান্য জ্যেষ্ঠ শিক্ষকরা। অনেক বিভাগে সহযোগী অধ্যাপকেরও সংকট রয়েছে। ফলে শিক্ষার্থীদের গবেষণা, থিসিস ও নিয়মিত পাঠদানসহ বিভিন্ন ক্ষেত্রে সহকারী অধ্যাপক ও প্রভাষকদের ওপর নির্ভর করতে হচ্ছে। এর মধ্যে অনেক শিক্ষকের ডক্টরেট ডিগ্রিও নেই। এতে উচ্চতর জ্ঞান ও অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার সুযোগ থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে কোর্সগুলোতে মানসম্মত পাঠদানও ব্যাহত হচ্ছে বলে দাবি শিক্ষার্থীদের।

ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, ‘শিক্ষার্থীদের জন্য গবেষণার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অধ্যাপকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমার বিভাগে অধ্যাপক না থাকাটা একটি সংকট।’ তিনি বলেন, ‘অধ্যাপক নিয়োগের পাশাপাশি প্রতিটি বিভাগে পর্যাপ্তসংখ্যক লেকচারার নিয়োগ দেওয়াও জরুরি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বিভাগে আটটি ব্যাচ চলমান। এর মধ্যেই শিক্ষক সংকট রয়েছে।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী রকিব আহমেদ জানান, তাদের বিভাগে বর্তমানে ১১টি ব্যাচের বিপরীতে আটজন শিক্ষক নিয়মিত দায়িত্ব পালন করছেন। এর বাইরে আরও পাঁচজন শিক্ষক শিক্ষা ছুটিতে আছেন। তিনি বলেন, ‘মূল সমস্যা হলো, বিভাগে এখন কোনো অধ্যাপক নেই। সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক আছেন। তবে একজন অধ্যাপক থাকলে গবেষণা, থিসিস, উচ্চশিক্ষার প্রস্তুতি এবং বিভাগের একাডেমিক দিকনির্দেশনার ক্ষেত্রে আমরা আরও ভালোভাবে সহযোগিতা পেতাম।’

আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অন্তর ভৌমিক জানান, বিভাগে আগে আটজন শিক্ষক ছিলেন। বর্তমানে চারজন শিক্ষক শিক্ষা ছুটিতে থাকায় কার্যকর শিক্ষকের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। আরও একজন শিক্ষকের ছুটি মঞ্জুরের প্রক্রিয়ায় রয়েছে। সেটি হলে বিভাগে মাত্র তিনজন শিক্ষক থাকবেন। তিনি বলেন, ‘যারা বর্তমানে আছেন, তাদের মধ্যে কোনো অধ্যাপক নেই। অথচ স্নাতকোত্তরসহ মোট ছয়-সাতটি ব্যাচের কার্যক্রম চলছে। মাত্র তিনজন শিক্ষক দিয়ে এতগুলো ব্যাচের ক্লাস ও পরীক্ষা চালানো অসম্ভব। এতে আমরা মারাত্মক সেশনজটের মুখে পড়ছি।’

ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘অর্গানোগ্রাম অনুযায়ী অধ্যাপকের পদ থাকলেও আমাদের বিভাগ বর্তমানে অধ্যাপকশূন্য। পাশাপাশি শিক্ষক সংকটও রয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ নেবে বলে আমাদের আশ্বাস দিয়েছে।’

সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. ফয়সাল বিন আব্দুল আজিজ বলেন, ‘বিভাগে অধ্যাপক থাকা অবশ্যই উচিত। এটি শিক্ষার্থীদের জন্যও ভালো। আমাদের বিভাগে অধ্যাপকের জন্য একটি পদ রয়েছে। গত বছর এ বিষয়ে সার্কুলার দেওয়া হয়েছিল। তবে আবেদন জমা না পড়ায় এখনো অধ্যাপক নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। আগামী জানুয়ারিতে অধ্যাপক নিয়োগের কথা রয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার জানান, পড়াশোনার মান উন্নয়ন ও গবেষণার জন্য অধ্যাপকের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, ‘অধ্যাপক নিয়োগ দেওয়া হলে তাদের কাছ থেকে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা আরও বেশি জ্ঞান অর্জনের সুযোগ পাবেন।’ ইউজিসির অনুমোদন না থাকায় কয়েকটি বিভাগে অধ্যাপক নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। উপ-উপাচার্য আরও বলেন, ‘ইউজিসি থেকে যেসব বিভাগে অধ্যাপক নিয়োগের অনুমতি নেই, সেসব বিভাগে অধ্যাপক নিয়োগ দেওয়া হয়নি। তবে নতুন করে ইউজিসির কাছে পাঠানো অর্গানোগ্রামে এসব বিভাগে অধ্যাপক নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছে। ইউজিসি থেকে অনুমতি পাওয়া গেলে এসব বিভাগে অধ্যাপক নিয়োগ দেওয়া হবে।’

ছবি: সংগৃহীত
Tags: উচ্চশিক্ষাকুবিকুমিল্লা বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনশিক্ষক সংকট
Share40Tweet25Share7Pin9SendShareShareShareShareSendScan
Previous Post

কাদের-সাদ্দামসহ ৭ নেতার সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন

Next Post

মেট্রোরেলের সময় বাড়ানোর পরিকল্পনা, আগামী মাসে যুক্ত হচ্ছে বাড়তি ট্রেন

অন্যান্য সংবাদ

ছবি: সংগ্রহ
শিক্ষা

বুধবার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়

আগস্ট ১৩, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে বন্ধ হওয়া এসব বিদ্যালয় খুলে দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়...

Read moreDetails
ছবিঃ কামরুন্নাহার লিপি  © সংগৃহীত

‘জাতির পিতাকে ভালোবাসার দায়ে যদি চাকরি যায়, তবে তাই হোক!’

আগস্ট ১৪, ২০২৪
ছবি: সংগ্রহ

ছাত্রলীগ নেতাকর্মীদের রুম থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

আগস্ট ১৪, ২০২৪
কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের মানববন্ধন

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আগস্ট ১৭, ২০২৪
Load More
Next Post

মেট্রোরেলের সময় বাড়ানোর পরিকল্পনা, আগামী মাসে যুক্ত হচ্ছে বাড়তি ট্রেন

বিলুপ্তির পথ থেকে ফিরেছে হাম্পব্যাক তিমি, রিওতে বাড়ছে পর্যটন

অস্ট্রিয়ায় মোজার্টের জন্মবার্ষিকীর প্রদর্শনী থেকে ২১০টি সোনালী মূর্তি চুরি

অ্যামেলিয়া ইয়ারহার্টের নিখোঁজ বিমান কি অবশেষে মিলবে? অক্টোবরে নতুন অভিযান

কাজাখস্তানে ১ কোটি ৫০ লাখ নাগরিকের তথ্য ফাঁসের অভিযোগ

  • Trending
  • Latest
ছবি: প্রতিনিধি

জুড়ীতে শশুর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ডিসেম্বর ১৬, ২০২৪
ছবিঃ প্রতিনিধি

ভাদেশ্বর হাঃ দাঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী  (স) উদযাপন

সেপ্টেম্বর ১৬, ২০২৪
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

অক্টোবর ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪
ছবি: প্রতিনিধি

জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের রাস্তা সংস্কার ও পাকা ড্রেন নির্মাণের দাবি শিক্ষার্থীদের

নভেম্বর ১৬, ২০২৪

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও ৪ জন নতুন সদস্য

আগস্ট ২১, ২০২৬

তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও ৪ জন, পেয়েছেন ফোনও

আগস্ট ২১, ২০২৬

জয়পুরে সরকারি স্কুলের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে হামলার শিকার ককরোচ জনতা পার্টির নেতারা

আগস্ট ২১, ২০২৬

শপথ গ্রহণের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল

আগস্ট ২১, ২০২৬

বন বিভাগের আপত্তিতে মহেশখালীতে ২২ কোটি টাকার সড়ক নির্মাণকাজ স্থগিত

আগস্ট ২১, ২০২৬

সম্পাদকীয়

পরিসংখ্যানের তথ্যে মূল্যস্ফীতি কমলেও কেন স্বস্তি নেই সাধারণ মানুষের বাজারে?

আগস্ট ১৫, ২০২৬

আমাদের ‘ছেলে’রা কীভাবে ‘পুরুষ’ হবে?

সেপ্টেম্বর ২৭, ২০২৫

গণঅভ্যুত্থানের পর কেমন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আগস্ট ৩১, ২০২৪

বিকার রাজনীতি নাকি সমৃদ্ধ অর্থনীতি; আপনি কোন তালিকায়…?

আগস্ট ১৮, ২০২৪

সাহিত্যিকা

সারাদেশ

সোমা তাহেরা চৌধুরীর উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদান প্রদান।

সেপ্টেম্বর ২৯, ২০২৫
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক

মিশরের বৃহৎ জাদুঘর ট্রায়াল রানের জন্য উন্মুক্ত

অক্টোবর ১৬, ২০২৪
করাল দুপুর
সাহিত্য

করাল দুপুরের গল্পগুলি

আগস্ট ১২, ২০২৪

অন্যান্য

যুক্তরাষ্ট্র থেকে লাইবেরিয়ায় পৌঁছাল ‘তৃতীয় দেশের’ প্রথম নির্বাসিত অভিবাসী দল

আগস্ট ২১, ২০২৬

আলাস্কায় চার্টার বিমান বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবাই নিহত

আগস্ট ২১, ২০২৬

নিত্যপণ্যের লাগামহীন দামে দিশেহারা রাজধানীর সাধারণ ক্রেতারা

আগস্ট ২১, ২০২৬

ম্যাকায় লিয়নের ওপরই আস্থা অস্ট্রেলিয়ার, একাদশে ফিরলেন রেনশ

আগস্ট ২১, ২০২৬
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
B Bangla TV | বি বাংলা টিভি


© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে : Master Mind 71 Ultra IT Solution

  • About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact



Follow Us

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

OR

Fill the forms bellow to register

*By registering into our website, you agree to the Terms & Conditions and Privacy Policy.
All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • শিক্ষা
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • নারী-ক্রীড়া
    • অন্যান্য খেলাধুলা
  • প্রযুক্তি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
    • অঙ্গনা
    • অন্যভুবন
    • আড্ডা
    • দেশ ও জনপদ
    • নতুনে কেতন ওড়ে
    • প্রবাসের সংলাপ
    • সচেতনতায় সুস্থতা
    • সংলাপের সংযোগে
    • সুরের আলাপন
    • সাহিত্য
  • আবহাওয়া
  • Login
  • Sign Up

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.

তথ্য, অনুসন্ধান অথবা বিজ্ঞাপন সেবায় আপনাকে স্বাগতম

🟢 Online | Privacy policy

তথ্য ও অনুসন্ধান