চাঁদপুরের শাহরাস্তিতে বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বানিয়াচোঁ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে—তারা হলেন আব্দুল ওহাব (৪৫), কামাল (৪০) ও শোভন (৩৫)। অপর একজনের নাম এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী ‘আল-আরাফাহ’ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকটির সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি সড়কের ওপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই চারজন মারা যান। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, ওভারটেকিংয়ের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার কাজ করছে।
চাঁদপুরের শাহরাস্তিতে বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।
এতে গাড়ি দু’টি সড়কের ওপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই ৪ যাত্রী নিহত হন।
সূত্র: মানবজমিন
































